তারিখ:- ১৮.০৬.২০২৬ইং
নোটিশ
সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। অতি আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, গত বছরের ন্যায় এই বছরও আগামী ২১.০৬.২০২৬ ইং ও ২২.০৬.২০২৬ইং তারিখ রোজ রবিবার এবং সোমবার স্কুল প্রাঙ্গনে ফল উৎসবের আয়োজন করা হয়েছে। যার উদ্দেশ্য হল শিক্ষার্থীদের গ্রীষ্মকালীণ ফল সম্পর্কে, ফলের স্বাদ ও গন্ধ সম্পর্কে ধারণা দেয়া। সর্বোপরি বাংলাদেশের ঋতু অনুযায়ী গ্রীষ্ম ঋতু যে ফলের সময় সে সম্পর্কে এবং আমাদের দেশীয় ফল সম্পর্কে ধারণা দিতে আমরা চেষ্টা করব।
ধন্যবাদান্তে
মাহমুদা আকতার
অধ্যক্ষ
স্মাইলিং চিলড্রেন স্পেশাল স্কুল