তা:-১৯.০৫.২০২৬ইং নোটিশ আসসালামু আলাইকুম, এতদ্বারা SCSS এর সম্মানিত সকল অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২০.০৫.২০২৬ইং এবং ২১.০৫.২০২৬ইং তারিখ রোজ বুধবার ও বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে মেহেদী উৎসবের আয়োজন করা হয়েছে| উক্ত উৎসবে অভিভাবকবৃন্দগণ ও অংশগ্রহণ করতে পারবেন| যদি কোন অভিভাবক চান তাহলে বাচ্চাদের হাতেও মেহেদী আলপনা করে দিতে পারবেন| অভিভাবক ও শিক্ষার্থীদের ভাইবোনদের হাতে মেহেদী আলপনা করার জন্য জনপ্রতি ১০০/=টাকা দিতে হবে| যে সকল অভিভাবক স্কুলের পিয়ন ও আয়াদের পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে বখশিস দিতে আগ্রহী, তাদেরকে ২১.০৫.২০২৬ইং তারিখের মধ্যে তা অফিসে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে| বি:দ্র: আগামী ২৫.০৫.২০২৬ইং তারিখ রোজ সোমবার থেকে আগামী ০২.০৬.২০২৬ইং তারিখ রোজ মঙ্গলবার পর্যন্ত পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে স্কুল বন্ধ থাকবে| আগামী ০৩.০৬.২০২৬ইং তারিখ রোজ বুধবার হতে যথারীতি স্কুল কার্যক্রম চলবে| ধন্যবাদান্তে মাহমুদা আকতার অধ্যক্ষ স্মাইলিং চিলড্রেন স্পেশাল স্কুল
Holiday Schooling Service
বিশেষ বিজ্ঞপ্তি আসসালামু আলাইকুম, অতি আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আমাদের বিশেষ শিশুদের নিয়মিত শিক্ষা, প্রশিক্ষণ ও যত্নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে আমরা শুরু করতে যাচ্ছি — Holiday Schooling Service। অনেক অভিভাবকের সুবিধার কথা বিবেচনা করে স্কুল বন্ধকালীন সময়েও শিশুদের জন্য বিশেষ সেবা ও কার্যক্রম চালু রাখা হবে। Smiling Children Special School – Holiday Schooling Service: স্কুল বন্ধের সময় যদি কোনো অভিভাবক শিক্ষার্থীর জন্য হলিডে সার্ভিস নিতে চান, তাহলে অবশ্যই কমপক্ষে এক সপ্তাহ পূর্বে অফিসে যোগাযোগ করে আংশিক ফি প্রদান সাপেক্ষে সার্ভিসটি কনফার্ম করতে হবে। এই সার্ভিস প্রদান করা হবে: ✔ শনিবার ✔ অন্যান্য সরকারি/বিশেষ ছুটির দিনসমূহে ❌ শুক্রবার ব্যতীত ❌ এই সার্ভিসটি কোনভাবে বাসার জন্য প্রযোজ্য নয়। আমাদের লক্ষ্য শিশুদের নিরাপদ, আনন্দময় ও শিক্ষামূলক পরিবেশ নিশ্চিত করা। ধন্যবাদ। স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য Shift Receive Time Out Time Per Day Fee Morning 08.30am 01.45pm 1000 Day 02.30am 05.30pm 600 Full 08.30am 05.30pm 1500 বহিরাগত/আউটডোর ছাত্র-ছাত্রীদের জন্য Shift Receive Time Out Time Per Day Fee Morning 08.30am 01.45pm 1100 Day 02.30am 05.30pm 700 Full 08.30am 05.30pm 1600 যে সকল অভিভাবকগণ এই সার্ভিস নিতে আগ্রহী আপনাদের অফিসে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। যোগাযোগ: 01741213893 (এডমিন) Smiling Children Special School Class Routine Morning Shift Starting Time Ending Time Program 8.30 9.00 Fresh Up 9.00 9.40 Sensory Therapy 9.40 10.10 Tiffin 10.10 11.40 Table Work( According to IEP ) 11.40 12.10 Play Activities 12.10 12.30 Rest Time 12.30 1.00 Drawing, Cutting-Pasting 1.00 1.30 Lunch 1.30 1.40 ADLs Training+ Out Time Class Routine Day Shift Starting Time Ending Time Program 02.30 02.45 Fresh Up (ADL) 02.45 03.15 Sensory Therapy 03.15 04.15 Table Work( According to IEP ) 04.15 04.45 Play Activities 04.45 04.55 Rest Time 04.55 05.20 Tiffin 05.20 05.30 ADLs Training+ Out Time Smiling Children Special School Our Regular Schooling Services Proper Assessment & Diagnosis Pre-School Service 1:1 (One Teacher for One Student Teaching) Shadow Teacher for Normal School Early Intervention Program Community Integration Training Occupational Therapy Indoor & Outdoor Games Speech & Language Therapy Young Athlete Training (SOBD) Behavioral Therapy Pre-Vocational Training Educational Therapy Vocational Training Counseling Computer Training Psycho Therapy Cycle Ride Training Group Therapy Swimming Training ADL Training (Activities of Daily Living) Outing & Cultural Programs Religious Education Training & Workshops for Professionals Music & Dance Therapy Training & Workshops Parents
অটিজম সচেতনতা দিবস
তারিখ: ৩০.০৩.২০২২ ইং নোটিশ এতদ্বারা SCSS এর সম্মানিত সকল অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২রা এপ্রিল ‘অটিজম সচেতনতা দিবস’ উপলক্ষ্যে রোজ শনিবার বিকাল ৫ ঘটিকায় এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। উক্ত র্যালিতে সকল অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে। এই দিনের মর্মার্থ বিবেচনা করে আপনাদের উপস্থিতি র্যালির উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করবে বলে আমরা আশাবাদী। ধন্যবাদান্তে,মাকসুদা আক্তার
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন
নোটিশ তাঃ- ২৭/০১/২০২৬ইং আসসালামু আলাইকুম, এতদ্বারা SCSS এর সম্মানিত সকল অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৯.০১.২৬ইং ও ৩১.০১.২০২৬ইং তারিখ রোজ বৃহস্পতিবার ও শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে। আগামী ২৯.০১.২৬ইং তারিখ রোজ বৃহস্পতিবার শুধুমাত্র শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২৯.০১.২৬ইং তারিখ রোজ বৃহস্পতিবারের সময়সূচী: শিফট প্রবেশের সময় খেলা শুরুর সময় ছুটির সময় মর্নিং শিফট ও ফুল শিফট সকাল ৮.৩০ ৯.৩০টায় দুপুর ১.২০ ডে শিফট দুপুর ২.০০ ২.৩০টায় বিকাল ৪.৪৫ আগামী ৩১.০১.২০২৬ইং তারিখ রোজ শনিবার শিক্ষার্থীদের উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের খেলা, বিজয়ী ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের পুরস্কার ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সান্তনা পুরস্কার প্রদান করা হবে। এই মর্মে উল্লেখ্য যে, সকল শিক্ষার্থীদেরকে পার্টি ড্রেস ব্যাগে দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে উক্তদিন (শনিবার) শিক্ষার্থীদের ইনটাইম সকাল ৯টায় এবং ছুটি হবে দুপুর ১.৩০টায়। সকাল ৯.৩০টায় খেলা শুরু হবে। অনুষ্ঠানের দিন সকল শিক্ষার্থী বাসা থেকে সকালের নাস্তা করে আসবে এবং অবশ্যই কেডস জুতা পরিধান করে আসবে। শিক্ষার্থীর ব্যাগে অতিরিক্ত জামা, শুকনো খাবার, পানির বোতল দেয়ার জন্য অনুরোধ করা হলো। সম্মানিত সকল অভিভাবককে শিক্ষার্থীদের খেলা দেখতে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো বিঃ দ্রঃ আগামী ০১.০২.২০২৬ইং তারিখ রোজ রবিবার স্কুল বন্ধ থাকবে। আগামী ০২.০২.২০২৬ ইং তারিখ রোজ সোমবার হতে যথারীতি স্কুল কার্যক্রম চলবে। ধন্যবাদান্তেমাহমুদা আকতারঅধ্যক্ষস্মাইলিং চিলড্রেন স্পেশাল স্কুল।Special Children Special School
কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন – ৩০.১২.২১ ইং
তাঃ- ৩০.১২.২১ ইং নোটিশ আস্সালামু আলাইকুম, এতদ্বারা SCSS এর সম্মানিত সকল অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিগত দুই বছরে আমাদের স্কুলের তিন জন শিক্ষার্থী ও দুই জন অভিভাবক ইন্তেকাল করেছেন। মরহুমদের রুহের মাগফেরাত কামনায় এবং স্কুলের সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক,কর্মকর্তা ও কর্মচারীদের মঙ্গল কামনার্থে আগামী ০১.০১.২০২২ইং তারিখ রোজ শনিবার বাদ আসর স্কুল প্রাঙ্গনে কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে সকল শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতি আশা করছি। ধন্যবাদান্তে, মাহমুদা আকতারঅধ্যক্ষস্মাইলিং চিলড্রেন স্পেশাল স্কুল।
রাস্তা পারাপারের জন্য ট্রাফিক পুলিশ নিয়োগ – 1/5/2026
আসসালামু আলাইকুম, SCSS এর সকল অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১৫.১১.২০২৫ইং তারিখে আয়োজিত অভিভাবক সভার সিদ্ধান্ত অনুযায়ী আলোচিত গুরুত্বপূর্ণ এজেন্ডা – বনশ্রী মেইন রোডে নিরাপদে বাচ্চাদের রাস্তা পারাপারের জন্য সকাল ৮.০০ থেকে সন্ধ্যা ৬.০০টা পর্যন্ত ব্যক্তিগত ট্রাফিক পুলিশ নিয়োগ করা হয়েছে। আপনাদের বাচ্চাদের নিরাপত্তার স্বার্থে তারা উক্ত সময়ের জন্য সহযোগিতা করবেন আপনারা নিজ দায়িত্বে তাদের কাছ থেকে সহযোগিতা চেয়ে নিবেন। ধন্যবাদান্তে মাহমুদা আকতারঅধ্যক্ষস্মাইলিং চিলড্রেন স্পেশাল স্কুল Mahmuda AkhterPrincipalSmiling Children Special School We Care You Dream House # 40, Road # 06, Block # E, Sector # 1, Aftabnagar, Badda, Dhaka-1212Cell: 01741-213893, 01938 240167 e-mail: smilingchildren.s.s@gmail.com
রাস্তা পারাপারের জন্য ট্রাফিক পুলিশ নিয়োগ – ০৪.০১.২০২৬
তাঃ-০৪.০১.২০২৬ ইং নোটিশ আসসালামু আলাইকুম, SCSS এর সকল অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১৫.১১.২০২৫ইং তারিখে আয়োজিত অভিভাবক সভার সিদ্ধান্ত অনুযায়ী আলোচিত গুরুত্বপূর্ণ এজেন্ডা – বনশ্রী মেইন রোডে নিরাপদে বাচ্চাদের রাস্তা পারাপারের জন্য সকাল ৮.০০ থেকে সন্ধ্যা ৬.০০টা পর্যন্ত ব্যক্তিগত ট্রাফিক পুলিশ নিয়োগ করা হয়েছে। আপনাদের বাচ্চাদের নিরাপত্তার স্বার্থে তারা উক্ত সময়ের জন্য সহযোগিতা করবেন আপনারা নিজ দায়িত্বে তাদের কাছ থেকে সহযোগিতা চেয়ে নিবেন। ধন্যবাদান্তেমাহমুদা আকতারঅধ্যক্ষস্মাইলিং চিলড্রেন স্পেশাল স্কুলMahmuda AkhterPrincipalSmiling Children Special SchoolWe Care You DreamHouse # 40, Road # 06, Block # E, Sector # 1, Aftabnagar, Badda, Dhaka-1212Cell : 01741-213893, 01938 240167 e-mail: smilingchildren.s.s@gmail.com
শীতকালীন সময়সূচী – 28/10/25
তাঃ- ২৮.১০.২০২৫ ইং নোটিশ এতদ্বারা SCSS এর সম্মানিত সকল অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৩.১১.২০২৫ইং (নভেম্বর,২০২৫) তারিখ রোজ সোমবার থেকে ৩১.০১.২০২৬ইং (জানুয়ারী, ২০২৬) তারিখ রোজ শনিবার পর্যন্ত মোট তিন মাসের জন্য বিদ্যালয়ের শীতকালীন সময়সূচী। শীতকালীন সময়সূচী: শিফট প্রবেশের সময় ছুটির সময় মর্নিং শিফট সকাল ৮.৩০ দুপুর ১.২০ ডে শিফট দুপুর ২.০০ বিকাল ৪.৪৫ ফুল শিফট সকাল ৮.৩০ বিকাল ৪.৪০ We Care You Dream ধন্যবাদান্তেমাহমুদা আকতারঅধ্যক্ষস্মাইলিং চিলড্রেন স্পেশাল স্কুল House # 40, Road # 06, Block # E, Sector # 1, Aftabnagar, Badda, Dhaka-1212Cell : 01741-213893, 01938 240167 e-mail: smilingchildren.s.s@gmail.com
নোটিশ – 29/12/25
আসসালামু আলাইকুম, SCSS এর সম্মানিত সকল অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০১.১০.২০২৫ইং ও ০২.১০.২০২৫ইং রোজ বুধবার ও বৃহস্পতিবার দূর্গা পূজা উপলক্ষ্যে স্কুল বন্ধ থাকবে। আগামী ০৫.১০.২০২৫ ইং তারিখ রোজ রবিবার হতে যথারীতি স্কুল কার্যক্রম চলবে। বি দ্রঃ আগামী ১০.১০.২০২৫ইং তারিখের মধ্যে সকল শিক্ষার্থীদের সেপ্টেম্বর মাসের থেরাপী ফি সহ অক্টোবর মাসের টিউশন ফি পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। নির্ধারিত তারিখের মধ্যে টিউশন ফি পরিশোধ না করলে বিলম্ব ফি সহ প্রদান করতে হবে। We Care You DreamSCSS ধন্যবাদান্তেমাহমুদা আকতারঅধ্যক্ষস্মাইলিং চিলড্রেন স্পেশাল স্কুলMahmuda AkhterPrincipalSmiling Children Special School House # 40, Road # 06, Block # E, Sector # 1, Aftabnagar, Badda, Dhaka-1212Cell: 01741-213893, 01938 240167 e-mail: smilingchildren.s.s@gmail.com